রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির ছোটহরিণার দুর্গম পার্বত্য এলাকায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে হরিণা জোন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪টি পরিবার ও একটি হেফজখানা-এতিমখানায় মোট ৭০ হাজার ৩০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
২০ আগস্ট বৃহস্পতিবার হরিণা জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান ও সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে হরিণা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স উপস্থিত থেকে সুবিধাবঞ্চিতদের হাতে সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের খাবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া অসহায় পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য একটি পরিবারকে ঢেউটিন, তিনটি পরিবারকে আর্থিক অনুদান, দরিদ্র ও অসহায় পরিবারের উন্নত চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় দুটি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) এবং একটি পরিবারকে সোলার প্যানেলও বিতরণ করা হয়। সব মিলিয়ে ১১টি বাঙালি ও তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারসহ মোট ১৪টি পরিবার এবং একটি হেফজখানা ও এতিমখানা এই সহায়তার আওতায় আসে।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন,“বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে।
তিনি বলেন, ছোটহরিণার মতো দুর্গম, পার্বত্য ও নদীবেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
হরিণা জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সম্প্রীতি ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available