• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫২:৩৪ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৩:২১

সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন ও আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকাশ রয়েছেন।

২০ সেপ্টেম্বর রোববার দুপুর থেকে ২১ সেপ্টেম্বর সোমবার ভোররাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।

গ্রেফতার অন্যরা হলেন রাজু খান, আনোয়ার হোসেন, রুহুল আমিন রাজিব, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী ও মুরাদ হোসেন।

পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা সাভার এলাকায় ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় তাদের কাছ থেকে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কিছু আলামত জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কর্মকাণ্ড, ঝটিকা মিছিল কিংবা নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা বরদাশত করা হবে না।

সূত্র: দৈনিক ইনকিলাব

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




লাল শাপলায় ঢেকে গেছে কুঁড়ি বিলের পানি
লাল শাপলায় ঢেকে গেছে কুঁড়ি বিলের পানি
২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৫:০২


শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে
শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৫৪

বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:০৪