ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
দৈনিক সমকালের প্রতিবেদন থেকে জানা যায়, ১৬ মে শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম-আঙ্গরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মুঠোফোনে জানান, দহগ্রাম পুলিশ তদন্তকেন্দ্র এলাকার একটি স্থান থেকে সন্দেহজনক অবস্থায় সাব্বির বিন শামসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে পুলিশ তাকে আটক করে।
ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময়ে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও চুক্তিভিত্তিক দায়িত্বে ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available