• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১০:২৪ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

৩১ মার্চ ২০২৬ বিকাল ০৩:১২:৪৭

বদলগাছীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অভিনব কায়দায় গাঁজা বিক্রির সময় ১৫কেজি গাঁজাসহ আকরাম হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

৩০ মার্চ সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক যুবক আকরাম হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর গ্রামের মৃত সোয়েব আলীর ছেলে ।

Ad

র‌্যাব জানান, মাদক কারবারি আকরাম দীর্ঘ দিন যাবত সিমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে তা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজাসহ মাদক কারবারি আকরামকে আটক করা হয়েছে ।

আটক মাদক কারবারি আকরাম হোসেনকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
৩১ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৫:২৭






Follow Us