টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে টাঙ্গাইলে ছুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২০ সেপ্টেম্বর রোববার দুপুরে সদর উপজেলার দরুণ এলাকার পরিত্যক্ত একটি ফিলিং স্টেশন এলাকায় এঘটনা ঘটে।
নিহত ছুরমান রেজা উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
নিহত ছোরমানের খালাত ভাই মাসুদ জানান, ছেলে হিসেবে খুবই ভালো একটি ছেলে ছিল। তিনি ইউপি সদস্যর থাকার পর একসময় বিদেশ করেছেন। এরপর বিদেশ থেকে এসে সেনেটারিও কাজ করেছে। বর্তমানে তিনি ঠিকাদারী কাজ করছেন। সে হিসেবে আমরা মনে করি তিনি কোনো খারাপ কাজের সঙ্গে অথবা বাজে কোনো সঙ্গ নাই বলে জানি। হঠাৎ করে এই দুঃসংবাদ শুনে আমাদের এলাকাতে এক শোকের ছায়া নেমে এসেছে।
ছোরমান রেজার ভাই হালিম রেজা জানান, ছোরমান ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী থেকে কী হলো কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। এরপর মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মুল রহস্য জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available