• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:০৯ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১ জুন ২০২৬ বিকাল ০৫:৫২:২৪

পিরোজপুরে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিচারপ্রার্থী জনগনের দোরগোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ ও সেবা বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার উপজেলার ৯ নম্বর সাপলেজা ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সমাপনী এ কর্মসূচি উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ হতে একটি শোভাযাত্রা বের হয়ে ইউনিয়ন বাজারের গুরুত্বপূর্ণ সড়ত প্রদক্ষিণ করে। শেষে ইউপি কার্যালয়ে আলোচনাসভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সভায় ৯ নম্বরে সাপলেজা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. বেল্লাল হোসাইন, ইউপি সদস্যসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।  

সভায় আলোচকরা বলেন, অল্প সময় স্বল্প খরচে গ্রামের সুবিধাবঞ্চিত অতিদরিদ্র জনগোষ্ঠী নারী ও পুরুষ সবার জন্য অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালতের বিচারিক সেবা পৌঁছে দেয়ার জন্য জন সচেতনতা বৃদ্ধি এ কর্মসূচির মূল লক্ষ্য।

গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম একটি স্থান। উপজেলায় ইউনিয়ন গুলোতে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সর্বদা সহযোগিতা এবং মনিটরিং করা হচ্ছে।

আলোচনা শেষে গ্রাম আদালত সম্পর্কে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় বিচার সেবা নিশ্চিতকরণে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ১১ ইইনয়ন পরিষদে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচিতে গ্রাম আদালতের প্রচারপত্র বিলি, মাইকিং, আলোচনাসভা, আদালত বিষয়ে ভিডিও প্রদর্শনী, জনসাধারণের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার
মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার
১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৬





নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:২১



Follow Us