• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১০:০১ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন

২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:৪৫

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। ২ নভেম্বর (সোমবার) আশুলিয়ায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের একাধিক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই বিক্ষোভ চলাকালে একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নামায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

বায়ুদূষণে আজ বিশ্বের পঞ্চম অবস্থানে ঢাকা

তিনি আরও জানান, আশুলিয়ার 'আর্টিস্টিক ডিজাইন লিমিটেড' নামের একটি তৈরি পোশাক কারখানায় হামলা চালিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা। সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এদিকে, শ্রম অসন্তোষ ও উদ্ভূত বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ার শারমিন গ্রুপের কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩০