• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৪৯:৩৯ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

শাহবাগে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া

২৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৩:৪১

শাহবাগে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

সন্ধ্যায় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Ad

একপর্যায়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক এবং এ বি জুবায়েরের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় থানার ভেতরে ঢুকে মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জুবায়েরও সেখানে আটকা পড়েন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধামরাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু
ধামরাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু
২৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৮:১৮







নাটোরে ১০৮ লিটার ডিজেল উদ্ধার
নাটোরে ১০৮ লিটার ডিজেল উদ্ধার
২৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:০৯



Follow Us