• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৫:২৭ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনের আগে দেয়া কথা রাখলেন ডা. জোবাইদা রহমান, বস্তিবাসীদের সাথে ইফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৫৫:৩২

নির্বাচনের আগে দেয়া কথা রাখলেন ডা. জোবাইদা রহমান, বস্তিবাসীদের সাথে ইফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল, ভাষানটেক ও সাত তলা বস্তির সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান। 

২৭ ফেব্রুয়ারি শুক্রবার কড়াইল বস্তির নারী, শিশু ও গার্মেন্টস শ্রমিকদের সাথে এক ইফতার মাহফিলে যোগ দেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান সাধারণ মানুষের সাথে বসে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।

Ad
Ad

নির্বাচনপূর্ব এক অনুষ্ঠানে এই অঞ্চলের নারী ও শ্রমিকরা অভিযোগ করেছিলেন যে, নির্বাচনের পর জয়ী প্রতিনিধিরা সাধারণত তাদের কথা মনে রাখেন না। সেই সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান কথা দিয়েছিলেন যে, নির্বাচনের পরেও তিনি সব সময় এই অবহেলিত মানুষের পাশে থাকবেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই আজকের এই ইফতার আয়োজনে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তিনি প্রমাণ করেছেন যে, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি সবসময় তাদের পাশে আছেন।

Ad

এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ ফাউন্ডেশনের পরিচালক মণ্ডলী ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আগত সুবিধাবঞ্চিত মানুষরা ডা. জোবাইদা রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, জনকল্যাণমূলক এবং মানবিক কাজের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪


Follow Us