• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৫৭:১৭ (01-Aug-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭

ধামরাইয়ে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

১ আগস্ট শনিবার রাত ২টা ৩২ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্টেশন অফিসার আল আমিন খান-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দেখতে পান, ঢাকা-আরিচা মহাসড়কের কসমস মোড়ে একটি মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন, মো. আনোয়ার হোসেন (৩০), শাকিল হোসেন (২৬) ও আলমগীর হোসেন (৩০)। তাদের দ্রুত ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ট্রেক উইথ নিশাত এর ফলাফল ঘোষণা
ট্রেক উইথ নিশাত এর ফলাফল ঘোষণা
১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৩:১৬