• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৪২:৫৪ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:০১

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ নভেম্বর বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ মোট ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই সিলেটে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ ছাড়া জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে অন্তত পাঁচটি হত্যা মামলার তথ্য জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

কাফরুলে শ্রমিক-বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

এদিকে, নাহিদকে আটকের আগে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উত্তরার ওই বাসার সামনে অবস্থান নেন। তারাই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের নাহিদের অবস্থানের বিষয়ে তথ্য দেন।

নুরুল ইসলাম নাহিদের রাজনৈতিক জীবনের শুরু বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি। এরপর সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান নুরুল ইসলাম নাহিদ। টানা দুই মেয়াদে প্রায় ১০ বছর তিনি এ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ভাঙচুর

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৩:৪৩