• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:০০:৫৪ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

তিন ঘণ্টা পর উত্তরায় অবরোধ তুলে নিলেন পোষাক শ্রমিকেরা

১৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৭:৩০

তিন ঘণ্টা পর উত্তরায় অবরোধ তুলে নিলেন পোষাক শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় তিন ঘণ্টা অবরোধের পর প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন পোষাক শ্রমিকেরা।

১৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বেতন বাড়ানোর দাবিতে উত্তরার আজমপুর, রাজলক্ষ্মী এলাকায় বেশকিছু পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক এ অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তীব্র যানজটে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তাৎক্ষণিক নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হাজী মোস্তফা জামান নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় তিনি আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং যান চলাচল বন্ধ করে মানুষের দুর্ভোগ না ঘটাতে আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জানান। পরে দুপুর ১টার দিকে পোষাক শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অবরোধের সময় শ্রমিকেরা তাদের বেতন বাড়ানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে অবরোধ শুরু করেন। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককে পায়ে হেঁটে যেতে দেখা যায়। এর মধ্যে অনেকে ছিলেন বিদেশগামী যাত্রী। পরে দুপুর ১টার দিকে আজমপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মিছিল নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষ করেন শ্রমিকেরা। এরপর থেকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর মালিকানাধীন নিপা গার্মেন্টসসহ আওয়ামীপন্থী নেতাদের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীরা খসরু চৌধুরীর ইন্ধনে ও অর্থায়নে বিভিন্ন দাবি দাওয়া তুলে এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:০৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৮:২৮