• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০৪:৪০ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৬:২৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

৮ অক্টোবর বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৬৩, গোয়েন্দা বিভাগে ৯ এবং সন্ত্রাসবিরোধী ইউনিটে একজন রয়েছেন।

অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮টি ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন, দুটি চাকু, একটি বাস ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া ২ হাজার ৬০০টি জাল রাজস্ব স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল, ক্যাপসুল ভরার একটি মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি যন্ত্র।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ