ডেস্ক রিপোর্ট: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ‘এটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই।’
৩০ সেপ্টেম্বর বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকরা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চান। তবে রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দিনেশ ত্রিবেদী।
অজিত দোভালের সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আচ্ছা, এটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই। আমি এখন যে মন্ত্রণালয়ে দাঁড়িয়ে আছি... এ মন্ত্রণালয়...।’
এরপর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবদানের প্রসঙ্গ তুলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আপনারা যে অবদান দিয়েছেন, সৈনিক মানেই আপনাদের সুরক্ষা। আমাদের যে সৈনিকরা সাধারণ মানুষকে সুরক্ষা দেন, সে কারণে এ মন্ত্রণালয়টি খুবই গুরুত্বপূর্ণ।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রবেশের বিষয়ে দিনেশ ত্রিবেদী বলেন, মন্ত্রী তাকে জানিয়েছেন, এখানে যে কেউ প্রবেশ করতে পারেন এবং কারও পূর্বনির্ধারিত সাক্ষাতের প্রয়োজন হয় না। বিষয়টিকে তিনি ‘অদ্ভুত এবং অসাধারণ’ বলে উল্লেখ করেন।
সূত্র: বাংলানিউজ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available