• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৩৩:৪৭ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

রাত ২টার মধ্যে ঢাকা বর্জ্যমুক্ত করার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

২৮ মে ২০২৬ রাত ১০:০৭:৩০

রাত ২টার মধ্যে ঢাকা বর্জ্যমুক্ত করার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য সরাতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ২৮ মে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আজ দুপুর ১২টা থেকেই দুই সিটির বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

এদিন দুপুরে রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীবাসীকে দ্রুত একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে দুই সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের আগেই যাতে সব বর্জ্য ধুয়ে-মুছে পরিষ্কার করা যায়, সেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশাল পরিচ্ছন্নতা অভিযানে দুই সিটির মোট ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠপর্যায়ে নিয়োজিত আছেন। পাশাপাশি বর্জ্য পরিবহনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৭৫২টি যানবাহন বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে শহর পরিচ্ছন্ন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সিটি করপোরেশনের কর্মীরা মাঠে আছেন। তবে এই কাজ দ্রুত ও সফল করতে নগরবাসীর সহযোগিতা জরুরি। তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া এবং সিটি করপোরেশনের নিয়ম মেনে বর্জ্য অপসারণে সহায়তা করার আহ্বান জানান।

বিকেলের মধ্যেই রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলি থেকে কোরবানির বর্জ্য সরানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলতে দেখা গেছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭



Follow Us