• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ দুপুর ০১:৪১:৫৪ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় নেতারা

১১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৩:৫২

যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতা মঈন উদ্দিনের বিরুদ্ধে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মধ্যরাতে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা স্পষ্ট করে জানান, অভিযুক্ত মঈন উদ্দিনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই এবং দ্রুত তাকে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

Ad
Ad

ডা. কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, শুরু থেকেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি প্রথমে ভয়ভীতি দেখাতো এবং পরে দলবল নিয়ে এসে নিজেকে যুবদল কর্মী পরিচয় দিত। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Ad

তিনি আরও বলেন, হাসপাতালটিতে প্রায় ৪০০ কর্মী কাজ করেন, যাদের মধ্যে আয়া, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বল্প বেতনে কাজের পাশাপাশি থাকার ব্যবস্থাও রয়েছে। এছাড়া রোগীদের কাছ থেকে খাবারের বিল নেওয়া হয় না এবং সব খরচ হিসাব অনুযায়ী পরিচালিত হয়।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘মঈন উদ্দিন নামে আমাদের সংগঠনের কেউ নেই। অনেক ক্ষেত্রে সংগঠনের নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ড করা হচ্ছে। ৫ আগস্টের পর থেকে পাওয়া অভিযোগগুলোর প্রায় ৮০ শতাংশই ভুয়া পরিচয়ে করা হয়েছে।’

এদিকে, সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘যুবদলের কেউ এখানে চাঁদাবাজি করতে আসেনি এবং আসবেও না। আমরা বিষয়টির দায়িত্ব নিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি দলবল নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে যুবদলের নাম ব্যবহার করে চাঁদা দাবি করছেন। জানা গেছে, শুধু ওই দিনই নয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতালটির কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চালিয়ে আসছেন তিনি।

এছাড়া, অভিযোগ রয়েছে ডা. কামরুল ইসলামকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অপপ্রচার চালিয়ে হাসপাতালের সামনে জনসমাগম তৈরির চেষ্টাও করেছেন ওই ব্যক্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us