অনলাইন ডেস্ক: মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে তেজগাঁও ডিভিশন পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কেনাবেচায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে।
১৪ মার্চ শনিবার মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।


তেজগাঁও ডিভিশন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সামনে ঈদকে কেন্দ্র করে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, এই অভিযানে সরকার এবং ডিএমপির সার্বক্ষণিক সহযোগিতা ছিলো। গত বছরের তুলনায় এই রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রেখেছি আমরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available