• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৫:০৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেডআরএফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২২ জানুয়ারী ২০২৬ রাত ১০:০১:১১

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেডআরএফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে রাজধানীর মানিকদি এলাকার তিনটি মাদ্রাসা ও এতিমখানায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ অসহায় ও এতিম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং মরহুম রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেডআরএফ-এর পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, ইঞ্জিনিয়ার উমাশা ওমাউন মনি চৌধুরী, ডা. বয়জার রহমান, ডা. রেজাউল করিম মনি এবং প্রফেসর ড. সাইফুল্লাহ সোহাগ।

আরও পড়ুন

ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা

মানিকদি এলাকার মাদ্রাসাসমূহে এই আয়োজন ছাড়াও রাজধানীর আরও বেশ কয়েকটি স্থানে ফাউন্ডেশনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬