• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৫:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কিশোর গ্যাং নেতা ‘পিচ্চি আবির’সহ গ্রেফতার ৩

২২ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪২:৪৫

কিশোর গ্যাং নেতা ‘পিচ্চি আবির’সহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কুখ্যাত কিশোর গ্যাং ‘পিচ্চি আবির’ গ্রুপের প্রধান ‘পিচ্চি আবির’ ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

২১ নভেম্বর শুক্রবার রাত ৯টার দিকে কলেজ গেট সংলগ্ন গজনবী রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে দুটি সামুরাই, একটি চাপাতি ও একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়েছে। পিচ্চি আবিরের বিরুদ্ধে ২০টির অধিক মামলার রয়েছে। তিনি এলাকায় শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। সম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। 

আরও পড়ুন

ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা

সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গত বছরের ৫ আগস্ট কেরানীগঞ্জ জেলখানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকে পিচ্চি আবির পলাতক ছিলেন। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০