• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৯:৫৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সংসদ ভবন এলাকায় বিচারকের মোবাইল ছিনতাই

২০ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫৪:২০

সংসদ ভবন এলাকায় বিচারকের মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক বিচারক। তার কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি চশমাও ছিনিয়ে নিয়ে গেছে তিন ছিনতাইকারী।

১৯ নভেম্বর বুধবার রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিচারক অরুনাভ চক্রবর্তী রাতে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হুমকি-ধমকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে একটি মোবাইল ও বিচারকের চশমা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭