• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:১০:৩৮ (08-Jun-2026)
  • - ৩৩° সে:

সিটিসেলের সাবেক সিএফও সাজ্জাদ রহিম গ্রেফতার

১৬ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৪৯:০০

সিটিসেলের সাবেক সিএফও সাজ্জাদ রহিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিলুপ্ত টেলিকম কোম্পানি সিটিসেলের সাবেক প্রধান চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাজ্জাদ রহিম চৌধুরীকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ রহিম বিলুপ্ত টেলিকম কোম্পানি সিটিসেলের সিএফও ছিলেন। বেসরকারি একটি ব্যাংকের মামলায় তার ছয়মাসের সাজা হয়। সেই মামলায় সাজ্জাদ রহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপরেই পুলিশ তাকে গুলশান থেকে গ্রেফতার করে।

১৫ অক্টোবর বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান জানান, আমরা সাজ্জাদ রহিমকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়েছি। আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেওয়ানগঞ্জে ভারতীয় মাদক উদ্ধার
দেওয়ানগঞ্জে ভারতীয় মাদক উদ্ধার
৮ জুন ২০২৬ বিকাল ০৪:৪২:২৭




Follow Us