• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৭:৩০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

১৭ মা পেলেন পপ অফ কালারের ‘সুপারমম অ্যাওয়ার্ড’

২ জুন ২০২৫ সকাল ১১:৫৪:৫৭

১৭ মা পেলেন পপ অফ কালারের ‘সুপারমম অ্যাওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক: মায়ের অপরিসীম ভালোবাসা আর অনন্য অবদানের প্রতি সম্মান জানাতে ‘সুপারমম অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছে নারীকেন্দ্রিক ফেসবুক প্ল্যাটফর্ম পপ অফ কালার।

Ad

৩১ মে শনিবার রাজধানীর পান্থপথে পক হাভের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৭ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়। টিংকার’স টি এর সৌজন্যে অনুষ্ঠিত আয়োজনটি হয়ে ওঠে মা ও সন্তানদের মিলনমেলা।

Ad
Ad

এবারের আয়োজনে সারাদেশ থেকে নির্বাচিত ১৭ জন মাকে তাদের সন্তানদের মনোনয়নের ভিত্তিতে সম্মানিত করা হয়েছে। কেউ নিজের মাকে নিয়ে লিখেছেন, কেউবা লিখেছেন মা হিসেবে নিজের অনুভূতি। মা-সন্তানের সম্পর্ক, সংগ্রামের গল্প, ত্যাগ ও ভালোবাসার উজ্জ্বল সাক্ষ্য বহন করে এমন অসংখ্য আবেদন থেকে বাছাই করা হয়েছে নির্বাচিতদের।  

এবার সুপারমম অ্যাওয়ার্ড জয়ী ১৭ জন শ্রদ্ধেয় মা হলেন- জান্নাতুল ফেরদৌস, মোনিয়া সুলতানা, গোলাম সাদিয়া আফরিন পিলু,  কাজী নওশীণ লায়লা , তানিয়া আহমেদ বেলী, নিলুফার হক, হাসিনা বিনতে হাবিব, শামসুন নাহার, আনিসা ফাতেমা, শিরিন আখতার, ওয়াসেকা তাসনিম, শাকিলা বেগম, নার্গিস সুলতানা, নাজমুন নাহার, তাজকেরা বেগম পারুল, তাশরীবা তাওসিক এবং নাহার।

এ বিষয়ে পপ অফ কালার এর কর্ণধার টিংকার জান্নাত মিম বলেন, ‘প্রতিটি মা-ই জীবনের প্রতিটি মুহূর্তে তার সন্তানদের জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসা, ত্যাগ, সংগ্রাম আর আত্মদানের প্রতীক। সেই অপরিসীম ভালোবাসা ও অনন্য অবদানের প্রতি সম্মান জানাতে আমাদের এই আয়োজন। আমরা একটি অনন্য, আবেগঘন ও বাস্তবভিত্তিক স্বীকৃতি প্রদানের উপলক্ষ হতে চেয়েছি।’

অনুষ্ঠানে আগত অতিথিরা নিজেদের জীবনের গল্প বলেন। না পাওয়া, কষ্টের কিংবা মানসিক যন্ত্রণার অনুভূতিগুলো ভাগ করে নেন সবার সঙ্গে। ফলে পুরোটা সময় জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে মায়েদের সন্মাননা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪






Follow Us