• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:৩৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

মোঘল রীতিতে ঈদ আনন্দ মিছিল শুরু

৩১ মার্চ ২০২৫ সকাল ১০:১২:৫৬

মোঘল রীতিতে ঈদ আনন্দ মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।

৩১ মার্চ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দে মেতে ওঠেন।

আরও পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

এ ছাড়া মিছিলের শুরুতে রয়েছে পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে। খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮