• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৫:২৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে আফাজ উদ্দিনের মাসব্যাপী ইফতার বিতরণ

২৬ মার্চ ২০২৫ দুপুর ০১:১০:৫৪

উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে আফাজ উদ্দিনের মাসব্যাপী ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম-আহ্বায়ক আফাজ উদ্দিনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের পুরো মাসব্যাপি পথচারী রোজাদার ও নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আফাজ উদ্দিন জানান, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রহমত, বরকত ও মাগফিরাত মাস মাহে রমজানজুড়ে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছেন তারা। তাদের এই কর্মসূচি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে।

বিএনপি নেতা আফাজ উদ্দিনের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সে সাথে ইফতার নিতে আসা রোজাদাদের মুখে আনন্দের ছাপ দেখা যায়।

আরও পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

এ সময় তারা বলেন, রোজা রেখে ও সারাদিন কাজ করেন তারা। কাজ শেষ করে বাসায় যেতে যেতে ইফতারের সময় হয়ে যায়। প্রতিদিন ১০০/১২০ টাকা দিয়ে ইফতার কিনে ও খেতে পারে না। আয় অনুযায়ী সেই সক্ষমতা ও তাদের নেই।

তারা আরো বলেন, বিএনপি নেতা আফাজ ভাইয়ের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকায় মাহে রমজানে তারা সময় মতো ইফতার খেতে পারছে।

মানবিক নেতা আফাজ উদ্দিন বলেন, মহতী এ কাজে উত্তরা জুড়ে তাদের ৭টি টিম কাজ করেছে। সেখানে প্রায় দুই শতাধিক নেতা কর্মী পুরো মাস কাজ করার প্রত্যয় নিয়ে এ পর্যন্ত বিভিন্ন স্পটে কাজ করে আসছে।

আরও পড়ুন

রাজধানীতে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪

তাদের এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে বলে জানান আফাজ উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭