• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৯:১৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফার্মগেটে ৩টি ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি

৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২০:৩৮

ফার্মগেটে ৩টি ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

৮ ফেব্রুয়ারি শনিবার বেলা পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাতে একটি কালো ব্যাগের ভেতর থেকে তিনটি ককটেল দেখতে পায় শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল উদ্ধার করে আগারগাঁও বাণিজ্য মেলার খোলা মাঠে নেয়। সেখানে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন

ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, আমরা প্রথমে বেলা ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, তিনটি ককটেল অক্ষতভাবে উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে একটি খোলা মাঠে নেওয়া হয়। পরে সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া তিনটি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬