• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫০:৫৪ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৪ সকাল ০৮:০৪:৪২

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে।

২৯ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নিজ বাসা থেকে আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে৷বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

আরও পড়ুন

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

তিনি আরও বলেন, ৩০ অক্টোবর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

এ ছাড়া তিনি পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

মোহাম্মদপুরে অভিযানে এক নারী ও দুই কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

পাশাপাশি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে আব্দুস শহীদ দায়িত্ব পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭