রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে কোতয়ালী থানার পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
২৭ মার্চ শুক্রবার জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।


পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় কোতয়ালী থানায় দায়ের করা মামলা নম্বর-১৭ এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে মো. সুমন (৩৭) নামে এক ব্যক্তিকে কাপ্তাই থানা এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি কাপ্তাই থানার জেটিঘাট এলাকার বাসিন্দা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available