রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, ধর্ষণ, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
৪ সেপ্টেম্বর শুক্রবার রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে একজনকে ডাকাতি সংগঠনের অভিযোগে এবং একজনকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতির অভিযোগে গ্রেফতার ব্যক্তি হলেন আহাম্মেদ সফি (৪৪)। তিনি রাঙামাটি কোতয়ালী থানার বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার বাসিন্দা।
ধর্ষণ মামলায় গ্রেফতার মুহাম্মদ ইউসুফ আলী (২৬)। তিনি হবিগঞ্জের চুনারুঘাটের শেখেরগাঁও এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া মাদক কারবারের অভিযোগে শাহাবু্উদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মো. সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) এবং মো. খোকন খান (২৫)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে মাদক সেবনের অভিযোগে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেফতার ১০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available