• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৩:৫৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার

২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:১৮:৩৬

টেকনাফে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৫৩ হাজার পিস ইয়াবা, ৭০০ গ্রাম হিরোইন, ৩ টি পিস্তল, ১ টি রিভালবার এবং ১৪১ টি গুলি উদ্ধার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রোববার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের সাজেদের (২৪) ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় সাজেদসহ ৭ জন পালিয়ে যায় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। বাকি পলাতকরা হলো- আবু সৈয়দের ছেলে আবদুল্লাহ (২৮), হোছন আহম্মদের ছেলে কাদের (৩৫), ইমাম হোসেনের ছেলে শাহ  আলম (২০), হোছন আহম্মদের ছেলে সাদ্দাম (২৮), বশির আহম্মদের ছেলে আনোয়ার (৩৫) ও কালা মিয়ার ছেলে মো. কাসিম।

২৪ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি বলেন, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার তত্ত্বাবধানে পরিদর্শক  বিদ্যুৎ বিহারির নেতৃত্বে একটি দল রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের সাজেদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মাদক, অস্ত্র ও গুলি গুলো উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল, পরিদর্শক বিদ্যুৎ বিহারি নাথসহ সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০