• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০২:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:১৩:৩৪

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকসা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা তন্ময়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার এস.আই. আব্দুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের পশ্চিমপাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি সিএনজি অটোরিক্সা থেকে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও ২ মাদক কারবারী পালিয়ে যায়। পুলিশ মাদক আইনে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা তন্ময় জানান, মহাসড়কের সুজাতপুর এলাকা থেকে সিএনজি অটোরিকসায় পরিত্যাক্ত অবস্থায় ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ৈর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯