• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৪৩:০৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নলছিটিতে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

১৬ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:৫১:৩২

নলছিটিতে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আন্তঃজেলার গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা থেকে চোরাই গরু ও চোরাই কাজের একটি পিকআপ গাড়ীসহ তাদের গ্রেফতার করা হয়।

১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান। গ্রেফতাররা হলেন, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের শের আলী হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার (৩৮) ও বরিশাল কালিজিরা এলাকার কাদের জোমাদ্দারের ছেলে মো. আশিকুর রহমান (২৮)।

Ad
Ad

পুলিশ জানায়, শুক্রবার উপজেলার রায়াপুর এলাকার শামিম হাওলাদারের গোয়াল ঘর থেকে তার একটি গাভী ও বাছুড় চুরি হয়। পরে খোঁজাখুজি করে গাভীটি পেলেও বাছুরটি না পেয়ে থানায় অভিযোগ করেন শামিম। এ ঘটনায় শুক্রবার রাতে পটুয়াখালীর দুমকি থেকে চোরাই গরু ও একটি পিকাপসহ ২ চোরকে গ্রেফতার করে পুলিশ। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us