• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৬:২৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বরগুনায় ৯০ বস্তা সরকারি চালসহ আটক ১

৩০ আগস্ট ২০২৩ দুপুর ০১:১১:২১

বরগুনায় ৯০ বস্তা সরকারি চালসহ আটক ১

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনায় খাদ্য অধিদপ্তরের ৯০ বস্তা চালসহ মো. সজিব খান নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক সজিব খান তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জালাল খানের ছেলে। তিনি আম্মাজান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে বরগুনা পৌর শহরের গগন স্কুল সড়কে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিনি ট্রাকে খাদ্য অধিদপ্তরের ৯০ বস্তা চালসহ সজিব খানকে আটক করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে ২০ হাজার টাকা জব্দ করেন ডিবি পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুম্পা বলেন, আটক সজিব বড় বগি ইউনিয়নের মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ট্যাগ অফিসার নিজে উপস্থিত থেকে ওই ইউনিয়নের ১ হাজার ১৬৫ জনের চাল বিতরণ করেছেন। কিন্তু সজিবের কাছে ৯০ বস্তা সরকারি চাল কোথা থেকে এসেছে, আমার জানা নেই। আটক ব্যক্তির ডিলারশিপ বাতিলের জন্য ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬