ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
১৪ অক্টোবর বুধবার বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ঘোনা বিওপির একটি দল জানতে পারে, ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনের প্যাকেটে রাখা ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available