• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৬:৩১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রাণীনগরে মাদক সেবনের অপরাধে যুবকের ১১ মাসের কারাদণ্ড

২৩ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০১:১৩

রাণীনগরে মাদক সেবনের অপরাধে যুবকের ১১ মাসের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে নাহিদ পারভেজ (২৮) নামে এক যুবককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৩ আগস্ট বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন এ আদেশ দেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্ত নাহিদ পারভেজ রাণীনগর উপজেলার চককুতুব গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।

Ad

রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন জানান, দীর্ঘদিন ধরে নাহিদ পারভেজ হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। মাঝে মধ্যেই মাদক সেবনের টাকা না পেয়ে বাড়ির অনেক ক্ষয়ক্ষতি করেন- তার পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের সত্যতা পাওয়ায় নাহিদ পারভেজকে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দণ্ডপ্রাপ্ত নাহিদ পারভেজকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us