• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২৫:১৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

চান্দিনায় স্বামীকে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেফতার

১১ আগস্ট ২০২৩ বিকাল ০৩:১৪:৪৮

চান্দিনায় স্বামীকে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় স্বামীকে সাথে নেয়ে পরকীয়া প্রেমিককে হত্যা করেছে প্রেমিকা ও তার স্বামী।

এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই  ঘাতক স্বামী শুক্কুর আলী ও স্ত্রী ফাতেমা আখতারকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

Ad
Ad

১১ আগষ্ট শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান।

Ad

নিহত আরিফ হোসেন (৪০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার সাতগাঁও এলাকার আলাই মিয়ার ছেলে।

নাজমুল হাসান বলেন, ২ বছর ধরে শুক্কুর আলীর সাথে রাজমিস্ত্রীর কাজ করতো আরিফ হোসেন, সেই সুবাদে শুক্কুর আলীর বাড়িতে আরিফের আসা যাওয়া ছিলো। এ থেকে শুক্কুর আলীর স্ত্রী ফাতেমা বেগমের (২৮) সাথে আরিফের পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয় ।

পরবর্তীতে, ফাতেমা আরিফের বাসায় চলে আসে। কিন্তু, এক পর্যায়ে ফাতেমা বুঝতে পারে আরিফ তাকে বিয়ে করবে না। পরে ফাতেমা আবারও তার স্বামীর কাছে ফিরে যায়।

প্রেমে প্রতারণার শিকার হাওয়ার অভিমানে ফাতেমা তার স্বামীর সঙ্গে মিলে আরিফকে হত্যার পরিকল্পনা করে। পরে কৌশলে শুক্কুর আলী ও ফাতেমা বেগম মিলে আরিফকে ডেকে এনে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে তার মরদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়।

গ্রেফতার আসামী শুক্কুর হোসেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছত্রিশ কালিপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে, অপর আসামী ফাতেমা বেগমের বাড়িও একই থানার গাবুরগাঁও এলাকায়।

এ ঘটনায় নিহতের ভাই বৃহস্পতিবার রাতে বাদী হয়ে চান্দিনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

প্রেস বিফ্রিং উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোহায়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাবুদ্দিন খান।

উল্লখ্য গত ৯ আগস্ট বধুবার কুমিল্লার চান্দিনা উপজেলার ছাড়াগাও এলাকায় পুকুর থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us