• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:২১:১৪ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪

৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৭

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল, চাপাতি, সুইচ গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ ও ডেমরার পাড়া ডগাইর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় এর আগে ডোবা মিঠু নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযানে উদ্ধার করা ককটেল সদৃশ বস্তু বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর রোববার রাতে যাত্রাবাড়ীর ধলপুরের বাদল সরদার গলিতে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় জাকারিয়া নামে আরও এক যুবক আহত হন।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৮:৫৫





আশা এনজিওতে চাকরির সুযোগ
আশা এনজিওতে চাকরির সুযোগ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৭:০৮

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৭