ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণখান এলাকায় দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৫ সেপ্টেম্বর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তর বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে। এরপর উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে উওরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজ ও চিহ্নিত কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
এছাড়া ১৬৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় কিশোর গ্যাংয়ের দুই চিহ্নিত মাদক কারবারিকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available