• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৯:৩২ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্তে ইয়াবাসহ ‍বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ, গ্রেফতার ২

৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৫৯

সিলেট সীমান্তে ইয়াবাসহ ‍বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ, গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল এবং ইয়াবাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে সিলেট ব্যাটালিয়ন-৪৮ (বিজিবি)। যার মূল্য আনুমানিক ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা।

৫ সেপ্টেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, লবিয়া, কালাইরাগ, সোনারহাট এবং সংগ্রাম বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় একযোগে এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ গরু, ছাগল, জিরা, কসমেটিকস, সানগ্লাস, চকলেট, আতশবাজি, ফুচকা, ফল, বিড়ি, চিপস, কিসমিস, জুস, মোবাইল ফোন ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনের চালান এবং নদী থেকে অবৈধভাবে বালু-পাথর তোলায় ব্যবহৃত বারকী নৌকা জব্দ করা হয়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ হওয়া চোরাচালানি মালামাল ও গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ভূমি প্রশাসনে রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি
ভূমি প্রশাসনে রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি
৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫৯



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:৩৯