• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:০৭ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

২৪ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৪৫:৫৪

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৪ আগস্ট সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে ২৩ আগস্ট রোববার রাত সাড়ে ৯টার দিকে শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- নওগাঁর আত্রাই থানার ব্রজপুর এলাকার রকি সরকার ওরফে নাঈম (২৫), কিশোরগঞ্জের মিঠামইন থানার আসনপুর এলাকার আজমান ওরফে লেম্বর (২৫) এবং করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার রায়হান (২৩)। তারা ফতুল্লার শান্তিধারা এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ক-জোনের একটি দল শান্তিধারা এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি রামদা, তিনটি তলোয়ার, দুটি ছুরি, একটি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি দুটি কুড়াল ও দুটি এসএস পাইপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ মানিক গ্রুপের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর কথা স্বীকার করেছে তারা। এছাড়া মিলন-সাজিদ ও শান্তদের নেতৃত্বে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানানো হয়।

এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলাটি ২৪ আগস্ট ৩৯৯/৪০২ ধারায় দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২