• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৯:৫৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

খুলনায় গলা কেটে যুবককে হত্যা

১৬ আগস্ট ২০২৬ সকাল ১০:৫৬:৫১

খুলনায় গলা কেটে যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট: খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে বলে খুলনার রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান।

নিহত ২৭ বছর বয়সি যুবক জয় ঢালী দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে। তার একটি ঘের রয়েছে। তিনি নিজেই ঘেরের দেখাশুনার কাজ করতেন।

ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, শনিবার সন্ধ্যা থেকে দুর্জনী মহলের শহীদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিলেন জয় ঢালী। পরে রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তার সঙ্গে কথা বলছিলেন।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

‘একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে জয় ঢালীর বাম পায়ে আঘাত করে। তখন জয় মাটিতে পড়ে গেলে তাকে গলাকেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যুবকরা।’

ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘নিহত জয় ঢালী খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে।’

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই বি কোম্পানির সদস্যরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার নেপথ্যর কারণ এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: বিডিনিউজ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০