• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৯:৫১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ধর্ম অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেফতার

৮ জুন ২০২৬ সকাল ১০:৫৩:২৬

ধর্ম অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রুবেল কাশিনগর এলাকার মৃত শহর আলী মাস্টারের ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলার ঢালান শিবপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর তদন্ত সাপেক্ষে ৭ জুন বিকেলে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগের বিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭