• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১২:৫৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১৬ মে ২০২৬ সকাল ০৮:৫২:৩২

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা এলাকার ২নং ওয়ার্ডের চংলাছড়িতে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের নাম মো. তসিব (১৫), সে রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভিকটিমের পরিবারের সদস্যরা মাছ আনতে বাইরে গেলে প্রতিবন্ধী কিশোরী বাসায় একা ছিল। এ সুযোগে অভিযুক্ত কিশোর জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে ধাওয়া করে আটক করেন। পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬

পরবর্তীতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার কাছ থেকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৩:১০



লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৪