• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৫৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কর্ণফুলী নদীতে জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে আটক ৯

১১ মে ২০২৬ সকাল ০৯:৩৫:৫৪

কর্ণফুলী নদীতে জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে আটক ৯

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন সূত্রে জানা যায়, ১০ মে রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, ৯ মে শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-৬’ জাহাজ থেকে ‘ওটি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে ডিজেল স্থানান্তরের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

এ সময় ঘটনাস্থল থেকে তেল পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বন্দর কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০