• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:১০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা

৯ মে ২০২৬ সকাল ১০:২৮:৫৫

খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ প্রতিদিনের খবর থেকে জানা যায়, ৮ মে শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে আজিজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহত আজিজুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭