• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৯:৩৩ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

মতলবে গরু চোর চক্রের ৩ সদস্য আটক

২৬ জুলাই ২০২৩ দুপুর ১২:১১:২৭

মতলবে গরু চোর চক্রের ৩ সদস্য আটক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। ২৫ জুলাই মঙ্গলবার সন্ধায় দাউদকান্দি কয়রাপুর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ একটি গরুসহ গরু চোর চক্রের ৩ সদস্যকে আটক করে মতলব উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।

Ad

আটকরা হলেন, মতলব উত্তর উপজেলার দিঘলীপাড় গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মো. ইব্রাহিম (২৫), মান্দারতলী আলী মর্তুজার ছেলে ওমর ফারুক (২৫) ও দাউদকান্দি উপজেলার গাবরাকান্দি গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. শরীফ (২৩)।

Ad
Ad

এসময় মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের মুছা সরকারের ছেলে তপু সরকার (২৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জান যায়, উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের মো. আছান উল্লা দর্জির গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্ররা। পরবর্তীতে মতলব উত্তর থানা পুলিশ দাউদকান্দি মডেল থানা পুলিশের সহযোগিতায় কয়রাপুর ব্রিজ এলাকা থেকে গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ।

চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর আটকের অভিযানে দাউদকান্দি মডেল থানা পুলিশ সহায়তা করেন বলে জানান মতলব উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান। উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় আটক ১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:০৭

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮


Follow Us