• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫২:৫৫ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে দুটি পিস্তল ও গুলি উদ্ধার

২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২০:০২

মেহেরপুরে দুটি পিস্তল ও গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

২৫ জানুয়ারি রোববার ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকৌটা গ্রামের একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।

সেনা অভিযান সূত্রে জানা গেছে, কাজিপুর সীমান্ত দিয়ে অস্ত্র ও গুলি কুষ্টিয়া এলাকায় পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাংনী সেনাবাহিনী ক্যাম্পের মেজর আহমেদ ফজলে রাব্বি ও ক্যাপ্টেন রিফাত রায়হান।

অস্ত্র গুলি ও ম্যাগাজিন জিডি মূলে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




Follow Us