• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ আটক ১

২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৯:১৬

পঞ্চগড়ে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ আটক ১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের লিচুতলা এলাকায় এসএ পরিবহনের প্রধান গেটের সামনে থেকে মাদককারবারী আবুল কালাম আজাদকে (৪৫) হাতেনাতে  আটক করে।

আটক আবুল কালাম জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সেনপাড়া আরাজী গাইঘাটা এলাকার হাতেম আলীর পুত্র। তিনি পেশায় মটর শ্রমিক। তবে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সাথে জড়িত বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ঘটনায় ২৪ ডিসেম্বর বুধবার রাতে পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন কক্সবাজার থেকে একটি পার্সেল কুরিয়ার যোগে ইয়াবার একটি চালান পঞ্চগড়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এসএ পরিবহন প্রাইভেট লিমিটেডের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পরে পার্সেলটি গ্রহণ করে বাইরে আসতেই মাদককারবারী আবুল কালামকে হাতেনাতে আটক করা হয়। পরে পার্সেল খুলে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০