• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০২:১২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বহিষ্কারাদেশ তোলার দুই সপ্তাহের মাথায় আগ্নেয়াস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১৫:১৯

বহিষ্কারাদেশ তোলার দুই সপ্তাহের মাথায় আগ্নেয়াস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

মাগুরা প্রতিনিধি: দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহের মাথায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছেন মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম।

২ ডিসেম্বর মঙ্গলবার যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে তাকে। এ সময় তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলিসহ একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। আশরাফুজ্জামান শামীম মাগুরা শহরের ভায়না গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদনের প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, যৌথবাহিনীর সদস্যরা অবৈধ পিস্তল, গুলি এবং একটি চাকুসহ আশরাফুজ্জামান শামীম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে  আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭