• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২১:২৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

৯ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪০:৪৯

দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

৮ নভেম্বর রোববার রাতে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দোয়ারাবাজার থানার এসআই মো. রফিজুল মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে জাকারিয়াকে (২১) আটক করা হয়।

পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে মোটরসাইকেলের ভেতর থেকে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, গ্রেফতারকৃত জাকারিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক বহন ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘মাদক নির্মূলে দোয়ারাবাজার থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো প্রকার ছাড় নেই। আমাদের অভিযান চলমান।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭