• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৫:৪০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ইয়াবাসহ গ্রাম চৌকিদারের স্ত্রী আটক

৩০ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪১:৫০

দোয়ারাবাজারে ইয়াবাসহ গ্রাম চৌকিদারের স্ত্রী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২৯ অক্টোবর বুধবার রাতে দোয়ারাবাজার থানার এসআই রফিজুল মিয়া ও এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের চৌকিদার হাবিবুর রহমানের স্ত্রী রেহেনা বেগম (৪৫)-এর ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

তিনি আরও জানান, ‘মাদকবিরোধী অভিযানে দোয়ারাবাজার থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯